আবারও ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কি গাছে কাঁঠাল গোঁফে তেল কথাটাই সত্যি হয়ে যাচ্ছে? ডেভিড বেকহাম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে দল কিনছেন, ব্যাপারটা তো নিশ্চিতই মনে হচ্ছিল। ২০ কোটি ডলার বাজেটও ঠিক হয়ে গিয়েছিল। অবস্থা এখন এমন যে পুরো ব্যাপারটাই কেঁচে যেতে পারে। না গিয়ে উপায় কী, একটার পর একটা বাধা আসছে বেকহামের সামনে। দলের জন্য মায়ামিতে একটা স্টেডিয়াম নির্মাণ করতে হবে। অনেক দিন ধরেই সেটার জন্য জুতসই জায়গা খুঁজছেন বেকহাম। কিন্তু এখন পর্যন্ত মনের মতো জায়গা খুঁজে পাননি। এবার ঝামেলা শুরু হয়েছে অন্যদিক থেকে। মায়ামির স্থানীয় রাজনীতিকেরা নাকি বেকহামের সঙ্গে খুব একটা সহযোগিতা করছেন না। এখন হয়তো মায়ামি থেকে নজর অন্যদিকে সরাতে হবে। কিন্তু রাজনীতিকেরা আবার চটলেন কেন? কারণটা অজানা। আইএএনএস।