আবারও তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নান্দো তোরেসকে যেদিন পরিচয় করিয়ে দেওয়া হলো, ভিসেন্তে ক্যালদেরনে উপস্থিত ছিলেন ৪৫ হাজার দর্শক! অ্যাটলেটিকোর ইতিহাসে যা রেকর্ড। শুধু তা-ই নয়, গত কয়েক দিনে প্রায় আড়াই হাজারের মতো জার্সিও বিক্রি হয়েছে তাঁর। এটিও অ্যাটলেটিকোর নতুন রেকর্ড। এ থেকে একটা ব্যাপার সহজেই অনুমেয়, তোরেসের ফেরাটা মনস্তাত্ত্বিকভাবে আলোড়িত করেছে ক্লাব সমর্থকদের। কোচ ডিয়োগো সিমিওনেকেও কি নয়? গতকাল রাতেই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাঁর অভিষেক হওয়ার কথা। আগের দিন তাঁকে খেলানোর কথা জানিয়ে কোচ সিমিওনে বলেছিলেন, ‘যদি ভাবতাম সে প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভাঙার মতো যথেষ্ট শক্তিশালী নয় কিংবা ভাঙার ক্ষমতা তার নেই, তাহলে তাকে খেলাতামই না।’ তোরেসকে ঘিরে ক্লাব সমর্থকদের মধ্যে যে রোমাঞ্চ, সিমিওনের উচ্চারণ তাঁরই প্রতিফলন। উৎসে এসে তোরেস কি ফিরে পাবেন নিজেকে? এএফপি।