আবারও ধরা খেল ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতার গোল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারেনি ইউনাইটেড। ছবি: রয়টার্স
মাতার গোল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারেনি ইউনাইটেড। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচেই সোয়ানসির বিপক্ষে হেরে যাওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ‘অগ্নি-অভিষেক’ হয়েছিল লুই ফন গালের। আজ সান্ডারল্যান্ডের বিপক্ষে রাজ্যের চাপ নিয়েই মাঠে নামতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু সে চাপ জয় করতে পারলেন না ফন গালের ছাত্ররা। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইউনাইটেড।

১৭ মিনিটেই ‘রেড ডেভিল’দের এগিয়ে নেন হুয়ান মাতা। ১৩ মিনিট পরই গোল শোধ করে দেন সান্ডারল্যান্ডের মিডফিল্ডার জ্যাক রোডওয়েল। শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেডকে।

গত মৌসুমে ভরাডুবির ভুলে নতুন প্রত্যয়ে শুরু করবে ইউনাইটেড—এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু লিগে পরপর দুই ম্যাচে হতাশই করেছে রেড ডেভিলরা। স্টার স্পোর্টস ১।