আবারও বরখাস্ত ক্যানাভারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি, খেলেছেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবে। নিজের সময়ের সেরা ডিফেন্ডারদের একজনই ছিলেন ফ্যাবিও ক্যানাভারো। কিন্তু পেশা হিসেবে কোচিংকে বেছে নেওয়ার পর আত্মসম্মানেই টান পড়ছে এই ইতালিয়ানের। গত অক্টোবরেই এক বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন সৌদি ক্লাব আল নাসেরের। কিন্তু চার মাস যেতে না-যেতেই তিনি বরখাস্ত। তাঁর অধীনে ১৪ ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিতেছে নাসের। বর্তমান চ্যাম্পিয়নরা লিগেও আছে ষষ্ঠ স্থানে। চুক্তির অর্ধেকের বেশি সময় বাকি থাকা সত্ত্বেও তাই বিদায় দেওয়া হয়েছে ক্যানাভারোকে। অবশ্য বরখাস্ত হওয়ার অনুভূতির সঙ্গে তাঁর পরিচয় আগে থেকেই, গত মৌসুমেই চীনের গুয়াংজু এভারগ্রান্ডের দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই খুইয়েছিলেন চাকরি। রয়টার্স।