আবারও বাবা মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি-আন্তোনেল্লা রোকুজ্জোর ঘর আলো করে বছর তিনেক আগে এসেছিল থিয়াগো। আজ এল আরও এক অতিথি। ছেলে সন্তানের বাবা হলেন আর্জেন্টিনা অধিনায়ক।
রোকুজ্জোর পাশে থাকতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে আজ অনুশীলনে থাকতে পারেননি মেসি। সন্তান হওয়ার ব্যাপারটি এক টুইটারে নিশ্চিত করেছেন মেসির ভাই মাতায়াস মেসি। সন্তানের নাম রাখা হয়েছে মাতেও।
শৈশবের ভালো লাগার মানুষটির সঙ্গে মেসি একই ছাদের তলায় বসবাস করতে শুরু করেন ২০০৮ সাল থেকে। দুজনের প্রথম সন্তান থিয়াগোর জন্ম ২০১২ সালের ২ নভেম্বর। তথ্যসুত্র: গোল ডট কম