আবারও বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। মারিও বালোতেল্লির চেয়ে আর কারও ক্ষেত্রে প্রবাদটা এত বেশি বোধ হয় প্রযোজ্য হবে না! কদিন আগেই ইংল্যান্ডে এসেছেন, আসার পর পরই নতুন করে বাধালেন অঘটন। বড় কিছু নয় অবশ্য। পরশু উলভারহ্যাম্পটনের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেই ম্যাচেই বালোতেল্লি কড়া একটা ট্যাকল করে বসেন উলভস মিডফিল্ডার জর্জ সেভিলকে। এরপর রেফারি ক্রিস ফয় কিছু একটা বলায় মেজাজটা হয়তো বিগড়ে গিয়েছিল বালোতেল্লির। রেফারির দিকে ঝুঁকে কিছু একটা বলতে গিয়েছিলেন। সতীর্থ কোলো তোরে এসে পরিস্থিতি সামাল দেন। ব্রেন্ডন রজার্স কোনো ঝুঁকি নেননি, সঙ্গে সঙ্গেই তুলে নেন খ্যাপাটে স্ট্রাইকারকে। বলা তো যায় না, কখন কী করে বসেন! মেইল অনলাইন।