আবারও বালোতেল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুষ্ট গুরুর চেয়ে কি শূন্য গোয়াল ভালো? ব্রেন্ডন রজার্স হয়তো এখন কথাটা বিনা বাক্যে মেনে নিতে পারেন! মারিও বালোতেল্লিকে আনার পর আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, খ্যাপাটে এই স্ট্রাইকারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সেই আত্মবিশ্বাসে এখন সামান্য হলেও চিড় কি ধরেনি তাঁর? পরশু নতুন অঘটন ঘটিয়েছেন বালোতেল্লি! রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। বিরতিতে টানেলে ঢোকার সময় বালোতেল্লি জার্সি বিনিময় করেছেন রিয়াল ডিফেন্ডার পেপের সঙ্গে। রজার্স অবশ্য তার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, বালোতেল্লিকে তুলে নেবেন। তবে খেলা শেষের আগে এই অপেশাদার আচরণ বিরক্ত করেছে রজার্সকে, আভাস দিয়েছেন শাস্তি পেতে হবে এই স্ট্রাইকারকে। এএফপি।