আবারও ব্রাদার্সের কোচ নঈমুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেও একাধিকবার ব্রাদার্সের কোচ হয়েছিলেন সৈয়দ নঈমুদ্দিন। গত মৌসুমে এই ভারতীয় কোচকে বাদ দিয়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল নেপালের বালগোপাল মহারজনকে। কিন্তু দলকে একটা জয়ও উপহার দিতে পারেননি তিনি। লিগের ছয় ম্যাচে ব্রাদার্স পাঁচটিতে ড্র করেছে, হেরেছে একটিতে। ৫ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে ব্রাদার্স।
এমন বাজে পারফরম্যান্সের কারণে লিগের প্রথম পর্ব শেষ হওয়ার আগেই বালগোপালকে বিদায় করে দিয়েছে ব্রাদার্স। তাঁর জায়গায় আবারও দলের দায়িত্ব নিয়েছেন নঈমুদ্দিন। কাল সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই ফুটবলারদের নিয়ে অনুশীলন করেছেন এই কোচ। নঈমুদ্দিনের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘দলের পারফরম্যান্স খুব বেশি ভালো হচ্ছিল না। তা ছাড়া বালগোপালের মা অসুস্থ, সব মিলিয়েই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’