আবারও ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুবারের মতো এবারও সাফ মহিলা ফুটবলের গ্রুপপর্বেই ভারতের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের মেয়েদের। ইসলামাবাদে কাল হওয়া গ্রুপিংয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আফগানিস্তান ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপে রানার্সআপ নেপাল, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কা। আজ উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১৫ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর মালদ্বীপের সঙ্গে খেলবে বাংলাদেশ।