আবারও মাদ্রিদ ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে এই টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের ফাইনালের টিকিট পেয়েছিল রিয়াল মাদ্রিদ, পরে বার্সেলোনাকে হারিয়ে জিতেছিল শিরোপাও। কিন্তু এবার দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়ে যাচ্ছে শেষ ষোলোতেই। পরশু কোপা ডেল রের শেষ ষোলোর ড্র-ই নিশ্চিত করেছে মাদ্রিদ ডার্বি। এবার এই টুর্নামেন্টের এ পর্যন্ত দুই দলই আছে দারুণ ফর্মে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তো সব ধরনের প্রতিযোগিতায় টানা ২১ জয় নিয়ে উড়ছে। তবে কার্লো আনচেলত্তির দলের সর্বশেষ হারটাও আবার ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর কাছেই, লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে গত সেপ্টেম্বরে। শেষ ষোলোতে বার্সেলোনার প্রতিপক্ষ এলচে। রয়টার্স।