আবারও রিয়ালের কোনো খেলোয়াড় ছাড়াই স্পেন দল

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষণা করা লুইস এনরিকের স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় না হয় তিনি রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি সময় খেলেছেন, কিন্তু লুইস এনরিকে তো রিয়ালেরও খেলোয়াড় ছিলেন একটা সময়। সেই এনরিকের কাছেই কিনা রিয়ালের খেলোয়াড়েরা এখন অনেকটাই ব্রাত্য! আর না হলে বারবার কেন রিয়ালের খেলোয়াড় ছাড়াই স্পেনের জাতীয় ফুটবল দল ঘোষণা করবেন এনরিকে।

২০২০ ইউরোতে এনরিকের স্পেন দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। ইউরোর ২৫ সদস্যের দলে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন ৩ জন। এনরিকের ইউরোর দলে অবশ্য লা লিগার খেলোয়াড়ই ছিল মাত্র ১০ জন। বাকি ১৫ খেলোয়াড় তিনি নিয়েছিলেন ইউরোপের অন্য লিগগুলো থেকে। ইউরোর সেই দলে সাতটি বদল এনে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছেন এনরিকে। তবে এই দলেও নেই রিয়ালের কেউ!

স্কোপেনের কোচ চ লুইস এনরিকে
ছবি : টুইটার

সুইডেন ও জর্জিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য পেদ্রি, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালকে বিশ্রাম দিয়েছেন এনরিকে। এই দলে বার্সেলোনার থেকে যে তিনি খুব বেশি খেলোয়াড় টেনেছেন, তা–ও নয়। বার্সেলোনা থেকে স্পেন দলে জায়গা করে নিয়েছেন জর্দি আলবা, এরিক গার্সিয়া ও সের্হিও বুসকেতস। এ ছাড়া দলে ফিরেছেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ভিয়ারিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার রাউল আলবিওল।

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে এনরিকে মূলত তরুণদের বাজিয়ে দেখার মতো দলই গড়েছেন। ইউরোর মতো এবারও তাই দলে আছেন ২০ বছর বয়সী গার্সিয়া। এ ছাড়া তিনি দলে ডেকেছেন অভিষেকের অপেক্ষায় থাকা সেলতা ভিগোর ২৪ বছর বয়সী মিডফিল্ডার ব্রাইস মেন্দেস, ওয়েস্ট হামের ২৫ বছর বয়সী স্ট্রাইকার পাবলো ফোরনালস ও স্পোর্তিং ব্রাগার ২১ বছর বয়সী ফরোয়ার্ড আবেল রুইজকে।