আবারও লিভারপুলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলএ গ্যালাক্সিতে খুব সম্ভব এ বছরই তাঁর শেষ। আবার ফিরে যাবেন পুরোনো দল লিভারপুলে। এ রকমই পরিকল্পনা স্টিভেন জেরার্ডের। তবে খেলোয়াড় হিসেবে নয়, অ্যানফিল্ডে ফিরতে চান কোচ হিসেবে। ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফকে জেরার্ড জানিয়েছেন, ‘আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমি মনে করি খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ বছর। ক্লপের সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব আমার কাছে জানতে চেয়েছে (অ্যানফিল্ডে) ফিরতে আমি আগ্রহী কি না।’ কিন্তু চাইলেই তো আর হলো না, কোচ হতে চাইলে কোচিংয়ের ন্যূনতম যোগ্যতা দরকার। এখন সেটির দিকেও নজর দেবেন লিভারপুলের হয়ে ১০টি ট্রফি জেতা ৩৫ বছর বয়সী জেরার্ড। বিবিসি।