আবারও স্টার্লিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোয়াই অলওয়েজ মি?’—গোল উদ্যাপনে জার্সিতে বাক্যটা লিখে সাড়া ফেলে দিয়েছিলেন মারিও বালোতেল্লি। রাহিম স্টার্লিংকে নিয়ে যে কাণ্ড শুরু হয়েছে তাতে এখন বলা যায়, ‘হোয়াই অলওয়েজ হিম?’ ক্লাব ছাড়তে চান, এ রকম শোনা যাচ্ছিল কয়েক দিন থেকেই। দুদিন আগেই লিভারপুলের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে দুয়ো খেলেন সমর্থকদের। স্টার্লিং টাকা ছাড়া কিছু বোঝেন না, এমন কথাও উঠে গিয়েছিল। সবকিছু মিলিয়েই কি অ্যানফিল্ডের ওপর থেকে মন উঠে গেছে ২০ বছর বয়সী উইঙ্গারের? নইলে তাঁর এজেন্ট কেন বলবেন, ‘সে কোনোভাবেই নতুন চুক্তিতে সই করবে না। সপ্তাহে ৭ লাখ, ৮ লাখ, এমনকি ৯ লাখ পাউন্ড পেলেও করবে না।’ মনে করিয়ে দেওয়া দরকার, স্টার্লিং এখন ১ লাখ পাউন্ডও পান না। মনে হচ্ছে, অ্যানফিল্ড ছাড়াটা এখন সময়ের ব্যাপার! রয়টার্স।