আবাহনী ও ঊষার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল আজাদ স্পোর্টিং। কিন্তু এই ম্যাচেও কোনো ঝুঁকি নিতে চাননি আবাহনীর কোচ মাহবুব হারুন। পাঁচ পাকিস্তানিসহ পুরো শক্তির দলই কাল মাঠে নামিয়েছিলেন। মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী তুলে নিয়েছে ৬-০ গোলের বড় ব্যবধানের জয়। দুটি করে গোল করেছেন পাকিস্তানি মোহাম্মদ ইরফান ও শাকিল আব্বাসী। বাকি দুটি গোল করেছেন মাকসুদ আলম হাবুল ও ফরহাদ আহমেদ শিতুল। এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী।
দিনের অন্য ম্যাচে ঊষা ৫-০ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। অ্যাজাক্সের দুই বিদেশি আবদুর রহমান ও তৈমুর মালিকও হারের ব্যবধান কমাতে পারেননি। যদিও ঊষা প্রথম গোলের জন্য অপেক্ষা করেছে ২৫ মিনিট পর্যন্ত। ৩টি করে গোল করেছেন পাকিস্তানি আলীম বেলাল। পুস্কর খিসা মিমো করেন দুটি গোল। এই জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ঊষা।
আজকের খেলা: সাধারণ বীমা-সোনালী ব্যাংক, ওয়ান্ডারার্স-ওয়ারী (বেলা ২টা ও ৪টা; হকি স্টেডিয়াম)।