আবাহনীকে জয়ে ফেরালেন সানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানডে সিজোবার
সানডে সিজোবার

টানা দুই ড্রয়ের পর প্রিমিয়ার ফুটবল লিগে জয়ে ফিরল ঢাকা আবাহনী। আজ আরামবাগের বিপক্ষে আবাহনীর ২-০ গোলের জয়ে বড় অবদান নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবার। দুটি গোলই তাঁর। সামর্থ্যের সেরাটা না খেলেও বৃষ্টিভেজা মাঠে সুযোগ কাজে লাগিয়ে আবাহনী পেয়ে গেছে তিন পয়েন্ট। আরামবাগ গোলের সুযোগ পেয়েও লক্ষভেদে ব্যর্থ হওয়ায় ফিরেছে শূন্য হাতে।
মৌসুমে আরামবাগের সঙ্গে এটি আবাহনীর চতুর্থ সাক্ষাৎ। একটি ড্র, একটি হার। দুই জয়ের আগেরটি কদিন আগেই ফেডারেশন কাপের ফাইনালে (১-০)। আবাহনীর এই জয়ে ছয় ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চারটি দল। মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ ও শেখ জামালের পাশে বসল চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। ৬ ম্যাচ খেলে আরামবাগের পয়েন্ট ৬।