আবাহনীতে আর্সেনালের সাবেক ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে আবাহনীতে খেলতে আসা ব্রিটিশ ফুটবলার লি টাকের কাছ থেকে প্রস্তাবটা পেয়েছিলেন। দেরি না করে আবাহনীতে খেলতে পরশু রাতে ঢাকায় এসেছেন আরেক ইংলিশ ফুটবলার রোহান অ্যান্থনি রিকেটস।
তাঁর ক্যারিয়ারের শুরুটা ২০০১ সালে আর্সেনালে। এরপর একে একে খেলে ফেলেছেন ১৭টি ক্লাবে! ৩৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার অবশ্য সবচেয়ে বেশি তিন মৌসুম খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহাম হটস্পারে। কভেনট্রি সিটি, উলভারহ্যাম্পটনেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ইংল্যান্ড ছাড়াও হাঙ্গেরি, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে খেলেছেন। ভারতের আই লিগের দল ডেম্পোতেও নাম লিখিয়েছেন। সর্বশেষ মৌসুমে তাঁর ঠিকানা ছিল হংকংয়ের প্রিমিয়ার লিগের ইস্টার্ন স্পোর্টস ক্লাব। এবার তাঁর ঠিকানা হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। আবাহনীর সঙ্গে চুক্তি হলে তিনিই হবেন বাংলাদেশে খেলা প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার।