আবাহনীর গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েকে ১৪-০ গোলে উড়িয়ে প্রিমিয়ার হকি লিগ শুরু করা আবাহনী দাপুটে জয়ের ধরাটা ধরে রেখেছে। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ারীর বিপক্ষে আকাশি-নীলের জয় ১০-৩ গোলে। ছোট দলগুলোর বিপক্ষে শিরোপাপ্রত্যাশীদের এমন গোলবন্যা হকি মাঠের নিয়মিত দৃশ্যই হয়ে দাঁড়িয়েছে। আর সেখানে চলছে আসলে পাকিস্তানি খেলোয়াড়দেরই দাপট।
আবাহনীর এই ১০ গোলের সাতটিই পাকিস্তানিদের। শাকিল আব্বাসী, শাফকাত রসুল ও মোহাম্মদ ইরফান করেছেন দুটি করে গোল। কাসিফের স্টিকে এসেছে একটি গোল। বাকি তিন গোল খোরশেদ, নান্নু ও বিপ্লবের। ওয়ারীর হয়ে ব্যবধান কমিয়েছেন কৃষ্ণ, শিহাব ও মনসুর।
আজকের খেলা: সাধারণ বীমা-রেলওয়ে, মোহামেডান-সোনালী ব্যাংক। বেলা ২টা ও বিকেল ৪টা, মওলানা ভাসানী স্টেডিয়াম।