আবাহনীর বড় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে ড্র করেছিল আবাহনী। তবে কাল বড় ব্যবধানেই জয় পেয়েছে আকাশি-নীল দলটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ৯-৩ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।
৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আবাহনী। ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা।
আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ ইরফান ৩টি, শাকিল আব্বাসি ২টি করে গোল করেছেন। রুম্মন, শাফকাত রাসুল, তৌসিক আরশাদ ও মাকসুদ আলম হাবুল ১টি করে গোল করেছেন। ওয়ান্ডারার্সের খলিলুর রহমান, জাসবিন্দর সিং ও জাগরিক সিং ১টি করে গোল করেছেন।