আবাহনীর সঙ্গে জাতীয় দলের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জর্ডান যাওয়ার আগে কাল আবাহনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। ২৪ মার্চ জর্ডানের সঙ্গে ম্যাচের আগে কাল জিততে চেয়েছিল জাতীয় দল। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে আবাহনীর সঙ্গে।
বেশ কয়েকজন ফুটবলারের চোট নিয়ে বেশ চিন্তিত জাতীয় দলের কোচ গঞ্জালো সানচেজ মোরেনো, ‘নাসির, রেজা, রনি—ওরা এখনো আসলে আমার প্রত্যাশামতো খেলতে পারেনি। ওরা এখনো পুরো ফিট না। আসলে জর্ডানের সঙ্গে ম্যাচের আগে সব খেলোয়াড়কে ফিট দেখতে চাই আমি।’ তবে কালকের ম্যাচের রক্ষণ ও মাঝমাঠ নিয়ে অবশ্য সন্তুষ্ট মোরেনো, ‘আমি শাহেদ ও আরিফুলের পারফরম্যান্সে খুশি। মাঝমাঠেও শাহেদ, ইমন ভালো খেলেছে।’