আবাহনীর সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে আক্রমণে উঠছেন আবাহনী ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ছবি: প্রথম আলো।
বল নিয়ে আক্রমণে উঠছেন আবাহনী ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ছবি: প্রথম আলো।

টুর্নামেন্ট প্রথম জয় পেল ঢাকা আবাহনী। কিন্তু জয়টি এল দেরিতে। এফসি আলগার বিপক্ষে ২-১ গোলের জয়ের আগেই যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

টিসি স্পোর্টস-পোচন সিটিজেনের ম্যাচটা ১-১ গোলে ড্র হতেই শেষ আবাহনীর সেমিতে ওঠার মিহি সুতোয় ঝুলে থাকা সম্ভাবনা। কোরিয়ার পোচন ‘এ’ গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে গেছে। আগেই সেমির টিকিট পাওয়া টিসি স্পোর্টসের পয়েন্ট ৭। আনুষ্ঠানিকতার ম্যাচ জিতে গ্রুপে আবাহনীর অবস্থান তৃতীয়।
নিজের ম্যাচ খেলার আগেই আবাহনী চোখ রেখেছিল দিনের প্রথম ম্যাচের দিকে। ৭৭ মিনিট পর্যন্ত আবাহনীর সেমিতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল মালদ্বীপের টিসি স্পোর্টস। ততক্ষণ পোচনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল টিসি। ম্যাচ শেষের ১৩ মিনিট আগে আবাহনীর আশার প্রদীপ নিভিয়ে দেয় পোচনের একটি পেনাল্টি গোল।
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরও আজ মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আবাহনী। একের পর এক আক্রমণ করে গেছে কিরগিজস্তানের এফসি আলগার গোলমুখে। স্ট্রাইকার জোনাথনকে আটকানোই যাচ্ছিল না। তাঁর সৃজনশীল ফুটবলই ১৭ থেকে ২০—তিন মিনিটের মধ্যে তিনটি গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। ৪০ মিনিটের বক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে নেওয়া তাঁর ফ্রি-কিককেই দ্বিতীয় দ্বিতীয় গোল পায় দল। আবাহনীর প্রথম গোলটি আসে এর ১০ মিনিট আগে। বাম প্রান্ত থেকে ওয়ালী ফয়সালের কর্নার সরাসরি জালে জড়ালে আবাহনী টুর্নামেন্টে আবাহনী প্রথম গোলের দেখা পায় (১-০)। ৭০ মিনিটে হোসানভের পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলগা (২-১)।