আবিদালের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে শেষ ম্যাচটি গত পরশু খেলে ফেললেন এরিক আবিদাল। গ্রিসের সুপার লিগে পানিওনিয়সের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জিতেছে আবিদালের অলিম্পিয়াকোস। ওই ম্যাচ শেষেই অলিম্পিয়াকোস কোচ মিশেল জানিয়েছেন ফ্রান্স ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার অবসরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আজ সংবাদ সম্মেলন করে ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় বলবেন আবিদাল। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসার ইচ্ছা তাঁর। বার্সার একাডেমিতে কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন বলেও শোনা যাচ্ছে। এএফপি।