আবুধাবিতে বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে জর্ডান যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে যাত্রাবিরতি। সেখানেই কাল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সামনে অবশ্য দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। উড়ে গেছে ৬-১ গোলে। প্রথমার্ধে ১-১ স্কোরলাইন রাখতে পারলেও সময়ের সঙ্গে বাংলাদেশের প্রতিরোধ গড়ার শক্তি আর ছিল না।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্থানীয় দল। তবে পাঁচ মিনিটে জীবনের গোলে লড়াইয়ের আভাসই দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে আরব আমিরাতের মুহুর্মুহু আক্রমণে অসহায় হয়ে পড়েন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ৪৯, ৭৩, ৮৫, ৮৭ ও ৯০ মিনিটে হয়েছে বাকি পাঁচ গোল।