আমস্টারডামে ‘কমলার মেলা’ দেখুন ছবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরো ২০২০-এ জয়যাত্রা ধরে রেখেছে নেদারল্যান্ডস। কাল আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় কমলার মেলার মধ্যে মেম্ফিস ডিপাইয়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় ডাচরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডুমফ্রিস। প্রথম ম্যাচেও ইউক্রেনকে দারুণ খেলে ৩-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। বার্তা সংস্থার আলোকচিত্রীদের ক্যামেরায় নেদারল্যান্ডসের অস্ট্রিয়া-জয় আর আমস্টারডামে কমলার মেলার দারুণ সব ছবিগুলোতে চোখ বুলিয়ে নেওয়াটা পাঠকদের জন্য উপভোগ্যই হবে...
১ / ২০
জাতীয় দলকে অনুপ্রাণিত করতে কমলা রঙে সেজেছিলেন ডাচরা।
ছবি: রয়টার্স
২ / ২০
নেদারল্যান্ডসের খেলা মানেই গ্যালারিতে কমলার নানা সাজ।
ছবি: রয়টার্স
৩ / ২০
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের গ্যালারির একাংশ।
ছবি: রয়টার্স
৪ / ২০
গ্যালারিতে নেদারল্যান্ডসের কয়েকজন সমর্থক।
ছবি: রয়টার্স
৫ / ২০
কমলায় ছেয়ে গিয়েছিল কাল আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনার গ্যালারি।
ছবি: রয়টার্স
৬ / ২০
গ্যালারিতে ডাচরা সেজেছিল নেদারল্যান্ডসের বিভিন্ন সময়ের জার্সিতে।
ছবি: রয়টার্স
৭ / ২০
১৯৮৮ সালে একবারই ইউরো জিতেছিল নেদারল্যান্ডস। কাল আমস্টারডামের গ্যালারিতে ’৮৮ ইউরোয় নেদারল্যান্ডসের জার্সিতে রুদ খুলিত সেজে এসেছিলেন এক দর্শক। সেবারে রুদ খুলিত যে ছিলেন ডাচদের ইউরো জয়ের অন্যতম নায়ক।
ছবি: রয়টার্স
৮ / ২০
ডাচদের কাছে জাতীয় দলের খেলা মানেই বড় উৎসব।
ছবি: রয়টার্স
৯ / ২০
ডাচদের ফুটবল-উৎসবে নানা রঙের সাজ।
ছবি: রয়টার্স
১০ / ২০
নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সি পরে মাঠে ছিল ‘সিরিয়াস’ দর্শকও।
ছবি: রয়টার্স
১১ / ২০
নেদারল্যান্ডসের প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। ভিএআরেই নিশ্চিত হয়েছে সেই পেনাল্টি। মনিটরে সেই মুহূর্তের ভিডিও দেখছেন রেফারি।
ছবি: রয়টার্স
১২ / ২০
পেনাল্টি থেকে গোল করার পর মেম্ফিস ডিপাই।
ছবি: রয়টার্স
১৩ / ২০
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে ডি লিখট।
ছবি: রয়টার্স
১৪ / ২০
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন নেদারল্যান্ডসের ওয়েগহর্স্ট।
ছবি: রয়টার্স
১৫ / ২০
অস্ট্রিয়ান খেলোয়াড়কে ফাঁকি দিয়ে এগিয়ে যাচ্ছেন নেদারল্যান্ডসের অধিনায়ক জর্জিনিও ভাইনালডম।
ছবি: রয়টার্স
১৬ / ২০
কাল মাঠে ডিপাই ছিলেন দুর্দান্ত। তবে গোল মিস করেছেন বেশি কয়েকটি।
ছবি: রয়টার্স
১৭ / ২০
গোল মিস! হতাশ ডিপাই।
ছবি: রয়টার্স
১৮ / ২০
নেদারল্যান্ডসের ম্যাটিয়াস ডি লিখট আর অস্ট্রিয়ার সাসা কালাজিচের বল শূন্যে বল দখলের লড়াই।
ছবি: রয়টার্স
১৯ / ২০
ম্যাচের ৬৭ মিনিটে নেদারল্যান্ডস পেল দ্বিতীয় গোল।
ছবি: রয়টার্স
২০ / ২০
সতীর্থ ডলিন মালেন পুলের সঙ্গে দ্বিতীয় গোল করে উদ্‌যাপন করছেন ডুমফ্রিস।
ছবি: রয়টার্স