প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেরবারের লিগ চ্যাম্পিয়নরা কিনা পয়েন্ট তালিকার সাত নম্বরে! চ্যাম্পিয়নস লিগেরও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। সেই দুঃস্বপ্নের মৌসুমেই ক্লাবটি গড়েছে আয়ের নতুন রেকর্ড। আগের মৌসুমের চেয়ে ১৯ শতাংশ বেড়ে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের আয় হয়েছে ৪৩ কোটি ৩২ লাখ পাউন্ড। মুনাফা হয়েছে দুই কোটি ৩৯ লাখ পাউন্ড। গতকাল ঘোষিত প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞাপনী চুক্তি থেকে আয় বেড়েছে ৪৯ শতাংশ। বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য ৭৫ কোটি পাউন্ডের চুক্তিটাই মূলত আয় বৃদ্ধিতে বেশি প্রভাব ফেলেছে। ক্লাবের আয় বৃদ্ধির ফলে কোচ লুই ফন গাল পেয়ে গেছেন খেলোয়াড় কিনতে আরও খরচ করার সবুজসংকেত। এএফপি।