আর এক বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে অফিস খুলেছে বার্সা, সেখানে স্প্যানিশ ক্লাবটির শুভেচ্ছাদূত রোনালদিনহো। গত মঙ্গলবার এম্পায়ার স্টেট বিল্ডিংকে বার্সার রঙে রাঙিয়ে অফিসটির উদ্বোধনও হয়ে গেছে। তবে উৎসবের মধ্যেই ৩৬ বছর বয়সী রোনি জানিয়ে দিলেন, আর এক বছর পরই বুটজোড়া তুলে রাখবেন। একসময় ফুটবল-বিশ্বকে মাতিয়ে রাখা জাদুকর এও জানিয়ে রাখলেন, ফুটবল-পরবর্তী জীবনে তাঁর সঙ্গী হবে সংগীত ও ফুটবলবিষয়ক কিছু প্রকল্প। গোলডটকম।