আরও এক কোটি টাকা পেল বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে এসে দাঁড়িয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি কদিন আগেই দুই কোটি টাকা দিয়েছিল। কাল দিল এক কোটি টাকা। সংগঠনের সমন্বয়ক নুরুল ফজল বুলবুল বঙ্গবন্ধু স্টেডিয়ামে চেক হস্তান্তর করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। অ্যাসোসিয়েশন মোট ২০ কোটি টাকা দেবে বাফুফেকে।