আরও চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সাল থেকে চিলির কোচ হোর্হে সামপাওলি। আলেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদালদের কোচ হিসেবে আরও চার বছর দেখা যাবে তাঁকে। ৫৪ বছর বয়সী সামপাওলিই পরশু এটা নিশ্চিত করেছেন, ২০১৮ পর্যন্ত থেকে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছিল, আগামী বছর কোপা আমেরিকার পরপরই চিলির কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সিদ্ধান্ত বদলেছেন আর্জেন্টাইন কোচ, ‘২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৮ বিশ্বকাপেও চিলির কোচ থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ সামপাওলির অধীনে ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোয় উঠেছিল চিলি। এএফপি।