আরও টালমাটাল জার্মান ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান ফুটবলে ধাক্কাটা তাহলে ভালোমতোই লাগল। ২০০৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে দুর্নীতির অভিযোগটা উঠেছিল কিছুদিন আগে। কদিন আগে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) কার্যালয়ে পুলিশ হানাও দিয়েছে। এসব কিছুর দায় নিয়েই কাল ডিএফবি সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখ পদত্যাগ করলেন।
গত মাসেই জার্মান দৈনিক ডার স্পিজেল জানাল, ২০০৬ বিশ্বকাপের ভোট কেনার জন্য ফিফাকে ৬৭ লাখ ইউরো ঘুষ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। ওই বিশ্বকাপে জার্মানির আয়োজক কমিটিতে ছিলেন নিয়েরসবাখও। অভিযোগের পর সংবাদ সম্মেলনে দাবি করলেন, ফিফার কাছ থেকে ১৭ কোটি ইউরো ভর্তুকি পাওয়ার জন্যই টাকা দিয়েছিল ফিফা।
কিন্তু ফেডারেশনের সদর দপ্তরে পুলিশি অভিযানের পর বোঝা যাচ্ছিল, অভিযোগটা একেবারে অমূলক নয়। নিয়েরসবাখ তাই সরে দাঁড়ানোরই ঘোষণা দিলেন। তবে আত্মপক্ষ সমর্থনও করেছেন, ‘নয় বছর পর আমাকে এমন এক ব্যাপারে অভিযুক্ত করা হচ্ছে, যেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই।’ এএফপি।