আরামবাগের কোচ হচ্ছেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ পরই দায়িত্ব ছেড়ে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের। এরপর বাকি সময়টা আর কোনো দলের সঙ্গে যুক্ত হননি। তবে এবার প্রিমিয়ার লিগে আরামবাগের ডাগআউটে দেখা যাবে তাঁকে। আরামবাগের সঙ্গে চুক্তি করছেন মারুফুল হক। ২০০৮ সালে কোচিংয়ে আসার পর মোহামেডান, শেখ রাসেল, শেখ জামালে কাজ করেছেন। এই প্রথম কোনো মাঝারি দলে নাম লেখাচ্ছেন মারুফ। আরামবাগের সাধারণ সম্পাদক এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ‘মারুফকে আমরা কোচ হিসেবে নিয়োগ নিশ্চিত করেছি। দুই-এক দিনের মধ্যে চুক্তি হবে।’