আরেকটু হলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে থাকা একজন ফুটবলারের ৫৫ বছর বয়সে কী করার কথা? অনেকেই অনেক কিছু করতে পারেন, তবে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকলে কোচিংয়ের ব্যাপারটাই মাথায় আসবে আগে। তা ডেভ বিস্যান্ট কোচিংয়েই ছিলেন। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল স্টিভেনেজে কাজ করছিলেন গোলরক্ষক কোচের ভূমিকায়। কিন্তু পাকেচক্রে হয়ে যেতে বসেছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার। কার্লাইল ইউনাইটেডের সঙ্গে গত শনিবারের ম্যাচে কোনো অবস্থাতেই তাঁর মাঠে নামার কথা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত নামতে হচ্ছিল ছেলে স্যাম বিস্যান্টের কারণে। স্টিভেনেজের রিজার্ভ গোলরক্ষক স্যাম ম্যাচের আগে চোটে পড়ে যান। একজন বাড়তি গোলরক্ষক তো রাখতেই হয়, কাউকে না পেয়ে তাই ডেভকেই রাখা হয় বদলি তালিকায়। তবে ওই নাম লিখিয়েই তাঁর দায়িত্ব শেষ, মাঠে নামতে হয়নি। ও হ্যাঁ, বিস্যান্ট খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৮৮ সালে উইম্বলডনের হয়ে জিতেছিলেন এফএ কাপও। মেইল অনলাইন।