আর্জেন্টিনা-উরুগুয়ের চাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০৩০ সালে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় উরুগুয়ে ও আর্জেন্টিনা। পরশু লাতিন দেশ দুটির সরকারপ্রধানেরা দিয়েছেন এ ঘোষণা। ফিফা বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্তি হবে ওই বছর। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। আর সেই বিশ্বকাপের ফাইনালে খেলেছিল উরুগুয়ে-আর্জেন্টিনা। সেটির যোগসূত্রেই যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ দেশ দুটির। ‘বিশ্বকাপের আয়োজক হওয়ার সেরা সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমার যৌথ প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছি’—পরশু বললেন উরুগুয়ে সফরে থাকা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি। ফক্স স্পোর্টস।