আর্জেন্টিনা দলে আছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পরের দিনগুলো হয়তো ভুলতে পারবেন না লিওনেল মেসি। চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার পর এমনও গুঞ্জন রটে গিয়েছিল যে মেসি আর্জেন্টিনার হয়ে আর না-ও খেলতে পারেন! খোদ কোচ টাটা মার্টিনো পর্যন্ত বলেছিলেন মেসির জায়গায় থাকলে তিনি অবসরের চিন্তা করতেন। এখন বোঝা যাচ্ছে, এসব শুধুই গুঞ্জন। সামনের মাসে বলিভিয়া ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দলে মেসিকে রেখেছেন মার্টিনো।
মেসি ছাড়াও আগুয়েরো, তেভেজ, হিগুয়েইন, ডি মারিয়াদের সবাই আছেন। ৪ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, মেক্সিকোর সঙ্গে খেলবে তার চার দিন পর। গোলডটকম।