আর্জেন্টিনা দলে নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মাস ধরেই কোচ জেরার্ডো মার্টিনো চোখ রেখেছিলেন মিল্টন কাসকোর ওপর। নিউওয়েলস ওল্ড বয়েজের এই ফুলব্যাকের পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনার ফুটবল কোচ শেষ পর্যন্ত জাতীয় দলের দরজা খুলেই দিলেন তাঁর জন্য। ১১ জুন চিলিতে শুরু কোপা আমেরিকার জন্য কাল ঘোষিত ২৩ সদস্যের দলে কাসকোই একমাত্র নতুন মুখ। জুভেন্টাসের হয়ে দারুণ এক মৌসুম কাটানো কার্লোস তেভেজও আছেন লিওনেল মেসির নেতৃত্বাধীন দলে। বাদ পড়েছেন বিশ্বকাপ খেলা এনজো পেরেজ। রয়টার্স।