আর্জেন্টিনা দলে লাভেজ্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচে খেলার কথাই ছিল না তাঁর। কিন্তু পাওলো দিবালার চোট আর্জেন্টিনা দলের দুয়ার খুলে দিল এজেকিয়েল লাভেজ্জির জন্য। গত শনিবার এসি মিলানের বিপক্ষে খেলার সময় ঊরুর পেশিতে চোট পান জুভেন্টাস ফরোয়ার্ড। যে কারণে ১০ নভেম্বর ব্রাজিল এবং এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না। বিকল্প খেলোয়াড় হিসেবেই কোচ এদগার্দো বাউজা পরশু দলে ডেকেছেন চীনের হেবেই ফরচুন ক্লাবে খেলা লাভেজ্জিকে। রয়টার্স।