প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিনে যখন খেলছিলেন মেসি, তেভেজ, মাচেরানোরা, পরশু তার ঘণ্টা খানেক পর মাঠে নেমেছেন আগুয়েরোরা। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ১১ জুন শুরু কোপা আমেরিকার প্রস্তুতিটা দারুণ হলো আর্জেন্টিনার। হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোল। ২৪ মিনিটেই গোল করেন ডি মারিয়া। ৪ মিনিট পর পেনাল্টি থেকে আগুয়েরোর প্রথম গোল। ২ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল পান ম্যান সিটি স্ট্রাইকার, হ্যাটট্রিক হয়ে যায় ৫১ মিনিটেই। ৫৫ মিনিটে ডি মারিয়া পান নিজের দ্বিতীয় গোল। রয়টার্স।