প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলেই দেশে ফিরতে হচ্ছে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ১৯৯৫ থেকে ২০০৭—সাত আসরের পাঁচবারই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করে শুরু করে টুর্নামেন্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়ার পর কাল ড্র করেছে অস্ট্রিয়ার সঙ্গে। আর এতেই নিশ্চিত হয়েছে আর্জেন্টাইন যুবাদের বিদায়। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ ও ৫ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে ঘানা ও অস্ট্রিয়া। এএফপি।