আর্জেন্টিনার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ফুটবলের গ্রুপিং যখন করা হয়েছিল, তখন সবাই আশায় বুক বেঁধেছিলেন একটি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার। দুই দলের গ্রুপটা এমনভাবেই সাজানো হয়েছিল, যাতে সবকিছু ঠিকঠাকভাবে চললে ফাইনালের আগে দেখা না হয় দুই দলের। কিন্তু সবকিছু ঠিকঠাকভাবে চলল না। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা। কাল হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে অলিম্পিক থেকে ছিটকে গেল দুবারের চ্যাম্পিয়নরা।

তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ভাগ্য জানতে হলে অপেক্ষা করতে হবে আজ সকাল পর্যন্ত। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ড্র করে বিপদে পড়া ব্রাজিলের শেষ ম্যাচ সকাল সাতটায়। প্রতিপক্ষের নাম ডেনমার্ক।

আর্জেন্টিনার গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল ও হন্ডুরা​স। এএফপি।