আর্জেন্টিনার মেসিময় এক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার ম্যাচ মানেই তো লিওনেল মেসির ম্যাচ। আর্জেন্টিনার যেকোনো জয়ও ঠিক তা–ই—মেসিময়! আজ সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের সেরা তারকার হাত ধরেই ৩–০ গোলে জিতে সেমিফাইনালে পা রেখেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের চিত্রনাট্যে বড় অংশ জুড়েই মেসি। তিনিই প্রধান চরিত্র। নিজে ফ্রিকিক থেকে একটা দুর্দান্ত গোল করেছেন, গোল করিয়েছেন অন্যকে দিয়ে। গোটা আর্জেন্টিনা দলটাই তো সাফল্যের জন্য, জয়ের জন্য মেসির দিকে চেয়ে থাকে। আর মেসি দলের চাওয়াটা পূরণ করে যান প্রতিনিয়ত নিজ কারিশমা দিয়েই। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আজ মেসির নানাভঙ্গি, নানা রূপ, এক নজরে দেখে নিন ছবির গল্পে....
১ / ৯
ফ্রিকিক থেকে করেছেন দুর্দান্ত এক গোল
ছবি: রয়টার্স
২ / ৯
গোটা ম্যাচই ছিল মেসিময়।
ছবি: রয়টার্স
৩ / ৯
ফ্রিকিকের জাদুতে মেসির করা সেই দুর্দান্ত গোল।
ছবি: এএফপি
৪ / ৯
সেই চিরচেনা ভঙ্গিতে মেসি।
ছবি: এএফপি
৫ / ৯
ইকুয়েডরের রক্ষণভাগের এক খেলোয়াড় শেষ চেষ্টা হিসেবে জাপটে ধরে রাখতে চাইলেন মেসিকে।
ছবি: এএফপি
৬ / ৯
ইকুয়েডর ম্যাচের একটি মূহূর্তে মেসি।
ছবি: রয়টার্স
৭ / ৯
এমন মেসিকেই তো চায় আর্জেন্টিনা।
ছবি: রয়টার্স
৮ / ৯
বিশেষ ভঙ্গিমায় মেসি।
ছবি: রয়টার্স
৯ / ৯
এমন সুখী চেহারার মেসি মানেই আর্জেন্টিনার জয়।
ছবি: রয়টার্স