আর্জেন্টিনার সমর্থকেরা ছিলেন আনন্দ-বেদনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে জয়ের জন্য লড়ে যাচ্ছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে জিততে না পারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। এই তথ্য জানা ছিল মেসিদের, জানা ছিল আর্জেন্টিনা–সমর্থকদেরও। শুরুতেই গোল করে জয়ের দিকে ঠিকমতোই এগোচ্ছিলেন সাম্পাওলির শিষ্যরা। এরপর পেনাল্টি থেকে গোল হজম করে আর্জেন্টিনার ভাগ্য ঝুলে যায় পেন্ডুলামে বাঁধা সুতার মাথায়। শেষরক্ষা হয় রোহোর দুর্দান্ত গোলে। এই অবস্থায় মাঠের বাইরে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মতো খেলা দেখতে এসেছেন যাঁরা, তাঁদের স্নায়ুচাপ কেমন হবে? বলে দিতে হবে না নিশ্চয়ই! ছবিতে ছবিতে দেখুন আর্জেন্টিনা–সমর্থকদের উল্লাস আর হতাশামাখা মুখ।
ছবি: এএফপি ও রয়টার্সের সৌজন্যে।
