আর্জেন্টিনার সামনে 'প্রতিশোধ' নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির সামনে আবার জার্মানি। ছবি: রয়টার্স
মেসির সামনে আবার জার্মানি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দগদগে ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যে আবার জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপ ফাইনালের সঙ্গে প্রীতি ম্যাচের তুলনা চলে না। তবুও বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে কিছুটা সান্ত্বনা অন্তত খুঁজে পাবেন লিওনেল মেসিরা!

আগামী ৩ সেপ্টেম্বর জার্মানির দুসেলদর্ফে অনুষ্ঠেয় এ ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সব সদস্যই আছেন স্কোয়াডে। সবাই ইউরোপের ক্লাবে খেলেন। বাদ পড়া তিনজন অবশ্য আর্জেন্টিনার ক্লাবগুলোয় খেলেন। যে জার্মানির বিপক্ষে শেষ হয়েছিল আলেসান্দ্রো সাবেলা-যুগ, সেই দলের বিপক্ষে শুরু হবে নতুন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর অধ্যায়। রয়টার্স।

গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার

রক্ষণভাগ: পাবলো জাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকিয়েল গারাই, মার্কোস রোহো, হোসে বাসান্তা, হুগো কাম্পানিয়ারো, মার্টিন ডেমিচেলিস।

মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, অগুস্তো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, এনজো পেরেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, রদ্রিগো প্যালাসিও, সার্জিও আগুয়েরো, এজেকিয়েল লাভেজ্জি।