আর্সেনাল, লিভারপুলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানি ওয়েলবেকের গোলটি। ছবি: এএফপি
ড্যানি ওয়েলবেকের গোলটি। ছবি: এএফপি

এই মৌসুমে আর্সেনালের পথচলাকে বলা হচ্ছে, গত ৩০ বছরের মধ্যে

লিভারপুল-স্টোক ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি
লিভারপুল-স্টোক ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি

সবচেয়ে বাজে। কোচ আর্সেন ওয়েঙ্গারের পদত্যাগের দাবি পর্যন্ত উঠে গেছে সমর্থকদের মধ্যে। শনিবার রাতে কী একটু ঘুরে দাঁড়ানোর অনুষঙ্গ খুঁজে পাচ্ছে গানার্সরা? ইংলিশ লিগে টানা হারের পর অবশেষে যে জয়ের পেয়েছে ওয়েস্ট ব্রমের বিপক্ষে। চোট কাটিয়ে মাঠে ফিরেই দলকে জয় উপহার দিলেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।
চ্যাম্পিয়নস লিগে অবশ্য সদ্যই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে আর্সেনাল। ওই জয় তাদের তুলে দিয়েছে ইউরোপ-সেরা হওয়ার প্রতিযোগিতার নক আউট পর্বে। জার্মান জায়ান্টদের বিপক্ষে জয়ের ম্যাচ থেকে আত্মবিশ্বাস কুড়িয়েই কিনা শনিবার ওয়েস্ট ব্রমের বিপক্ষে জয়ী দলের মতোই দেখা​ল ওয়েঙ্গারের শিষ্যদের। জয়ের পরেও অবশ্য সমর্থকদের দুয়োধ্বণি আর বিরোধী ব্যানারের মুখোমুখি হতে হয়েছে আর্সেনালের ফরাসি কোচকে। ওয়েঙ্গার অবশ্য জানিয়ে দিয়েছেনম এই সব ব্যানার-ফেস্টুনে তাঁর কিচ্ছু আসে-যায় না।’
ম্যাচ শেষে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন ওয়েঙ্গার উড়িয়ে দিয়েছেন দলীয় সংহতির দোহাই দিয়েই, ‘আমার সঙ্গে আমার দলের খেলোয়াড় ​ও অন্যান্যদের সমর্থন অব্যাহত আছে। আমি আমার ভালোবাসার এই ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাচ্ছি।’
সমর্থকদের বিরোধিতা ও তাঁর পদত্যাগের দাবিকে স্বভাবিকভাবেই নিচ্ছেন এই প্রবীণ ফরাসি, ‘দল যখন ভালো খেলে, উঁচু মনস্তত্বে বিচরণ

সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির কস্তার বল দখলের প্রচেষ্টা। ছবি: এএফপি
সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির কস্তার বল দখলের প্রচেষ্টা। ছবি: এএফপি

করে, তখন ম্যানেজারের কাজটি অনেক সোজা। কিন্তু ম্যানেজার বা কোচকে চূড়ান্ত পরীক্ষা দিতে হয় দল যখন খারাপ করে। ম্যানেজারকে ভালো-মন্দ দুটো অভিজ্ঞতাই মাথা পেতে নিতে হয়।
এদিকে, টানা তিন ম্যাচ হারের পর অ্যানফিল্ডে জয়ের মুখ দেখেছে লিভারপুল। খেণলার শেষ দিকে গ্লেন জনসনের গোল স্টোকসিটির বিপক্ষে এই কষ্টার্জিত জয়টি এনে দেয়। খেলার দ্বিতীয়ার্ধে স্টোকসিটির বোজান ক্রাকিচের শট বারে লেগে ফেরত না এলে লিভারপুলের সংবাদটি হয়ত অন্যভাবেই লিখতে হত।
দিনের অপর ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে আবারও ‘ধরা’ খেয়েছে হোসে মরিনহোর চেলসি। এই দলটির বিপক্ষেই গত এপ্রিলে স্টামফোর্ড ব্রিজে চেলসি হেরেছিল ২-১ গোলে। এবার অবশ্য না হারলেও গোলশূন্যভাবেই খেলা শেষ করতে হয়েছে তাদের। এই মৌসুমে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল থেকে বঞ্চিত হল মরিনহোর শিষ্যরা। সূত্র: এএফপি।