আর্সেনালে শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বছরের ফুটবল ক্যারিয়ারের ১২ বছরই খেলেছেন ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নে। ডন হাউয়ের কোচিং ক্যারিয়ারটাও শুরু এই ক্লাবে। কিন্তু শেষ পর্যন্ত হাউ পরিচিতি পেয়েছেন আর্সেনালের খেলোয়াড় ও কোচ হিসেবেই। অনেক দিন ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে কাজ করা হাউ ২০০৩ সালে কোচিং থেকে যখন অবসর নেন, ছিলেন আর্সেনালের যুব দলের কোচ। হাউ অবশেষে পৃথিবী থেকেই ‘চির অবসরে’ গেলেন পরশু। ৮০ বছর বয়স হয়েছিল ইংল্যান্ডের হয়ে ২৩টি ম্যাচ খেলা এই রাইটব্যাকের। এএফপি।