আর্সেনালের মোনাকো-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ‘দুর্বল’ মোনাকোকে পেয়ে বেশ খুশিই ছিল আর্সেনাল সমর্থকেরা। কিন্তু পরশু নকআউটের প্রথম লেগে ফ্রান্সের সেই মোনাকোর কাছেই ৩-১ গোলে হেরে গেছে গানাররা। ২০১০ সালের পর প্রথমবারের মতো আর্সেনালের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন এতে বড়সড় ধাক্কাই খেয়েছে।
গোলের একাধিক সহজ সুযোগ হারানো আর্সেনাল পিছিয়ে পড়ে ৩৮ মিনিটে জিওফ্রে কন্দোগবিয়ার দূরপাল্লার গোলে। ৫৩ মিনিটে বারবেতভের গোলে ২-০। এর পর যোগ করা সময়ের প্রথম মিনিটে অক্সলেড-চেম্বারলেইনের গোলে ব্যবধান কমলেও একেবারে শেষ মুহূর্তে ফেরেরা-কারাসকোর গোলে স্কোরলাইন ৩-১। শেষ আটে যেতে হলে দ্বিতীয় লেগে ৩ গোলের ব্যবধানে জিততে হবে আর্সেনালকে। অন্য ম্যাচে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। বিবিসি স্পোর্টস।