আল-ফুজাইরার কোচ ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-ফুজাইরার মাঠে ডিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দলটির কোচ হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার l ছবি: এএফপি
আল-ফুজাইরার মাঠে ডিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দলটির কোচ হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার l ছবি: এএফপি

আল-ফুজাইরার নাম শুনেছেন কখনো? আগে না শুনে থাকলেও এখন থেকে প্রায়ই শুনতে হবে এই ক্লাবটির নাম। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের এই দলটিতেই কোচ হিসেবে যোগ দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা!
আর্জেন্টাইন কিংবদন্তি এর আগে আরব আমিরাতেরই ক্লাব আল ওয়াসলের কোচ ছিলেন। তখন এক গবেষণায় দেখা গিয়েছিল, সাফল্য না পেলেও ম্যারাডোনার সুবাদে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক বেশি প্রচার পেয়েছে আল ওয়াসল। তাহলে এবার আল-ফুজাইরাই বা পাবে না কেন? পরশুই ক্লাব টুইট করে ম্যারাডোনাকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে একটা ছবিও পোস্ট করেছে—ক্লাবটির একটা জার্সি ধরে আছেন ম্যারাডোনা যাতে তাঁর নাম লেখা, নম্বর দশ। পরে ম্যারাডোনাও তাঁর ফেসবুক পেজে কোচ হিসেবে নতুন ক্লাব পাওয়ার ঘোষণা দিয়েছেন, ‘এটা জানাতে চাই, সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল-ফুজাইরা এসসির নতুন কোচ হয়েছি আমি।’
২০১১ সালে আল ওয়াসলে যোগ দেওয়ার ১৪ মাস পর বরখাস্ত হয়েছিলেন ম্যারাডোনা। ২২ ম্যাচের মাত্র ৭টি জিতেছিলেন। আল-ফুজাইরায় কোচ হিসেবে কি সফল হবেন ম্যারাডোনা? ফোরফোরটু।