আলবেনিয়ার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর মঞ্চে এবারই প্রথম এসেছে আলবেনিয়া। টুর্নামেন্টটা এমনিতেই তাদের কাছে বিশেষ হয়ে থাকার কথা। উপলক্ষটা আরও স্মরণীয় হয়ে গেল পরশু রোমানিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে। বড় কোনো টুর্নামেন্টে এটাই আলবেনিয়ার প্রথম জয়। এক অর্থে ইতিহাসই গড়ল জিয়ান্নি ডি বিয়াসির দল।
স্মরণীয় এই জয়টা দারুণভাবেই উদ্যাপন করেছে আলবেনিয়া। ম্যাচ শেষেই আলবেনিয়ার রাজধানী তিরানার মাদার তেরেসা স্কয়ারে জমা হয় হাজারো মানুষ। বাজি পুড়িয়ে আর মোটরবাইক শোভাযাত্রায় মানুষ উদ্যাপন করেছেন দেশের জয়। এর আগে ম্যাচের ৪৩ মিনিটে আরমান্দো সাদিকুর একমাত্র গোলটির পর আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামাও টুইট করেছেন, ‘গো-ও-ও-ও-ল!’
পরশু আলবেনিয়ার কাছে হেরে ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে রোমানিয়ার। তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট তাদের। অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখনো পরের রাউন্ডে খেলার আশা বেঁচে আছে আলবেনিয়ার। অন্য গ্রুপগুলোর ম্যাচ শেষে যদি সেরা চার তৃতীয় দলের একটি হতে পারে আলবেনিয়া, তাহলে শেষ ষোলোতে চলে যাবে তারাও। এএফপি, রয়টার্স।