আলীর প্রার্থিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসে ফিফার আগের সভাপতি নির্বাচনেই সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। এরপর ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিয়ে নতুন নির্বাচনের তারিখও দিলেন। প্রার্থী হবেন বলে ঘোষণা দিলেন মিশেল প্লাতিনি, চুং মুং-জুন, জিকো। কিন্তু প্রিন্স আলী বিন আল হুসেইন প্রার্থী হবেন কি না সেই উত্তরটা মিলছিল না। অবশেষে পরশু জর্ডানের এই ফুটবল কর্মকর্তা জানালেন, ফেব্রুয়ারির নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। রয়টার্স।
এশিয়া থেকে আলীর আগে দক্ষিণ কোরিয়ার চুং মং-জুন প্রার্থী হয়েছেন। তবে প্রাক–নির্বাচনী লড়াইয়ে এগিয়ে রয়েছেন ইউরোপের একক প্রার্থী উয়েফা সভাপতি ফ্রান্সের ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি।