আলেগ্রির চোখ ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি আ জেতা হয়ে গেছে আগেই। পরশুর ম্যাচটা জুভেন্টাসের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। একদিক দিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে একটা মহড়াও বটে। নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে মহড়াতেও দুর্দান্ত করল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। নাপোলির জন্য বরং ম্যাচটা ছিল অনেক কিছু পাওয়ার। জিতলে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত, কিন্তু হেরে যাওয়ায় সেটা প্রায় শেষই হয়ে গেল। তার ওপর জুভেন্টাস নেমেছিল একেবারেই দ্বিতীয় সারির দল নিয়ে। তেভেজ, পিরলো, ভিদালসহ নিয়মিত একাদশের অনেককেই বসিয়ে রেখেছিলেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ‘বোনাস’ জয় পাওয়ার পর জুভেন্টাস কোচের চোখ এখন ৬ জুনের ফাইনালে, ‘আমরা এরই মধ্যে লিগ ও কাপ জিতে গেছি। নির্ভার হয়েই আমরা বার্লিনের ফাইনালে যাচ্ছি। যদিও মাঠের খেলা পুরোপুরি ওই দিনের ওপরই নির্ভর করে।’ এএফপি।