আশা করি আমরা চমক দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া

ঢাকার ফুটবলে ২০১৩ থেকে খেলছি। শেখ জামালে দুই বছর, শেখ রাসেলে এক বছর। এবার নতুন দল সাইফ স্পোর্টিংয়ে। স্বাভাবিকভাবেই এ বছরটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। কীভাবে পারফর্ম করব, তার ওপর আমি দলটির অধিনায়ক। আমার জন্য এটা বড় চাপও। তবে চাপ সামলাতে আমি প্রস্তুত। সবাই জানেন, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, মোহামেডান...বড় দল। তুলনায় আমরা আন্ডারডগ। এতে সুবিধাও আছে। তা ছাড়া দলও ভালো হয়েছে। সবাই মিলে মাঠে ভালো খেলাই এখন আমাদের বড় দায়িত্ব। আশা করি, অভিষেকেই আমরা চমক দেব।