আশার বিপরীতে আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অলিম্পিক দলের সামনে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কাগজে-কলমে থাকলেও বাস্তবে খুবই ক্ষীণ। সেটিও শুধু বেঁচে থাকবে যদি আজ প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে হারে বাহরাইন। তবে বাহরাইন ড্র করতে পারলেই মালদ্বীপের সঙ্গী হয়ে ৫ পয়েন্ট নিয়ে চলে যাবে শেষ চারে। জিতলে তো কথাই নেই।
বাহরাইন ১ গোলে হারলে আজই সন্ধ্যার ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে অলিম্পিক দলকে জিততে হবে ৩ গোলের ব্যবধানে। কাজটা অনেক কঠিন, কিন্তু বাংলাদেশ যুবদল আশাটা ছাড়ছে না। তাই খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবার মুখেই প্রার্থনা, মালদ্বীপের সঙ্গে যেন পয়েন্টশূন্য থাকে বাহরাইন।