আশায় রোস্তভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে ম্যাচ বাকি আর তিনটি। রাশিয়ান লিগে লেস্টার সিটির মতো রূপকথা লিখেও ফেলতে পারে রোস্তভ। গত পরশু লোকোমোটিভ মস্কোকে ২-১ গোলে হারিয়ে সুন্দর সমাপ্তির দিকে আরেকটু এগিয়ে গেছে তারা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিএসকেএ মস্কোর চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে রাশিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রোস্তভ, যদিও সিএসকেএ এক ম্যাচ কম খেলেছে। এএফপি।